দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২০৮০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
সোমবার (২৭ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৫০টি মোটরসাইকেলসহ মোট ১৫৪টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৮টি বাস, ৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১২৫টি মোটরসাইকেলসহ মোট ২২০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৮টি বাস, ৩টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ৩১৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৩টি বাস, ৪১টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ২৯৪টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২টি বাস, ২টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১৪৩টি মোটরসাইকেলসহ মোট ২৮৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮টি বাস, ২০টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি, ১৯৮টি মোটরসাইকেলসহ মোট ৩৫১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৭১ টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ২৭৪টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২২টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ১৮৭টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৩৪টি গাড়ি ডাম্পিং ও ২১১টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
/অ