দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে চলমান গ্যাস সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে দেশে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, গ্যাস সংকটের কারণে ঘরোয়া রান্না, শিল্প উৎপাদন এবং সিএনজি স্টেশনগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ জন্য সরকার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
প্রতিমন্ত্রী বলেন, এ সংকট সরকারি প্রতিষ্ঠানের কারণে নয়, একটি বেসরকারি প্রতিষ্ঠানের ত্রুটির কারণে সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে সরকারের সংশ্লিষ্ট টিম সার্বক্ষণিক কাজ করছে।
তিনি জানান, আগামী সপ্তাহে গ্যাস সরবরাহ ৫০ শতাংশ পর্যন্ত স্বাভাবিক করা সম্ভব হলে পরবর্তী সপ্তাহে শতভাগ সরবরাহ পুনরুদ্ধার করা যাবে বলে আশা করা হচ্ছে।
এমএস/