দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পদত্যাগ করলেও দেশের প্রচলিত আইন অনুযায়ী তিনি আমৃত্যু বেশ কয়েকটি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন।
দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী, রাষ্ট্রপতির দায়িত্বের মেয়াদ পূর্ণ করেছেন বা কমপক্ষে ছয় মাস দায়িত্ব পালন করেছেন—এমন ব্যক্তি অবসরের পর সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ৭৫ শতাংশ হারে আজীবন মাসিক অবসরভাতা পাবেন।
আইন অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট পাবেন। এছাড়া দাপ্তরিক ব্যয়ের জন্য সরকার নির্ধারিত বার্ষিক ভাতাও দেওয়া হবে।
এ ছাড়া তিনি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার করতে পারবেন। আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ পাবেন এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত এর বিলও সরকার বহন করবে।
চিকিৎসার ক্ষেত্রে একজন মন্ত্রীর সমমানের চিকিৎসা সুবিধা পাবেন তিনি। পাশাপাশি তাকে একটি কূটনৈতিক পাসপোর্ট দেওয়া হবে।
দেশের অভ্যন্তরে ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউস ও রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধাও ভোগ করবেন সদ্য সাবেক এই রাষ্ট্রপতি।
এমএস/