দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
বুধবার (২২ জুলাই) রাজধানীর পল্টনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্যাকেজ ঘোষণা করা হয়।
ঘোষিত প্যাকেজ অনুযায়ী, বিশেষ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা ২২ পয়সা। সাধারণ প্যাকেজের মূল্য ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা ২৮ পয়সা এবং সাশ্রয়ী প্যাকেজের মূল্য ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা ৬ পয়সা।
সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ঘোষিত তিনটি প্যাকেজের পাশাপাশি হজ এজেন্সিগুলো হজযাত্রীদের চাহিদা অনুযায়ী আরও একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবে।
তিনি আরও বলেন, সরকারের ঘোষিত হজ প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলা অনুষ্ঠিত হবে।
এমএম/