দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির নির্বাচনি ইশতেহারের ৩১ দফা এবং জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে বর্তমান সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
শনিবার (১৮ জুলাই) বিকেলে সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সালেহ শিবলী বলেন, ‘বিএনপির নির্বাচনি ইশতেহারের ৩১ দফা ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে বর্তমান সরকার।’
তিনি আরও বলেন, ‘আমরা যে উন্নয়নের গল্প শুনেছি, সেই উন্নয়ন কোথায় হয়েছে? ফ্যাসিস্ট আমলে অনেক ক্ষেত্রে অবনতি হয়েছে। বিশেষ করে সামাজিক ও মূল্যবোধের জায়গায় অবনতি আমাদের অনেক অর্জনকে ম্লান করে দিয়েছে।’
তথ্যপ্রবাহের বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্ব দিয়ে প্রেস সচিব বলেন, ‘সরকার যে কাজ করছে, তা জনগণের সামনে তুলে ধরতে চাই। এ লক্ষ্যেই জেলা তথ্য কর্মকর্তাদেরও ক্ষমতায়িত করার কাজ চলছে।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএম/