দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদল জুলাইয়ের আন্দোলনকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। তিনি বলেন, বিএনপি জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার (১৭ জুলাই) সকালে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর পালন করবে। জুলাই সনদ বাস্তবায়ন করা বিএনপির একটি কমিটমেন্ট।’
এমএম/
তিনি বলেন, ‘আমরা ৩১ দফার মতোই জুলাই সনদ বাস্তবায়নেও প্রতিশ্রুতিবদ্ধ। তবে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে আমরা কখনোই একমত ছিলাম না। আমাদের মতে, এটি জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে।’
সংবিধান বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপি কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি, আমরা সংবিধান সংশোধনের কথা বলেছি। আমরা বরাবরই সংবিধান সংশোধন করতে চেয়েছি।’
জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা চাই না জুলাই শুধু ক্ষমতায় যাওয়ার আরেকটি হাতিয়ারে পরিণত হোক। জুলাইয়ের আন্দোলন শুধু একটি মাসের ঘটনা নয়; এটি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে চলা আন্দোলনের ফলশ্রুতি।’
তিনি আরও দাবি করেন, বিরোধীদল বিভিন্ন মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
এমএম/