দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির আওতায় কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ।
সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনা ভারত বা বাংলাদেশে যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাঁকে আগে কারাগারে যেতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, দণ্ডপ্রাপ্ত একজন আসামির বক্তব্যকে সরকার আমলে নেওয়ার কোনো কারণ দেখছে না।
তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে।
এমএম/