• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ায় সরকার অঙ্গীকারবদ্ধ: মাহদী আমিন

ডেস্ক রিপোর্ট
  ১০ জুলাই ২০২৬, ১৮:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, মেধাভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক মূল্যবোধসম্পন্ন নতুন বাংলাদেশ গড়তে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। শুক্রবার (১০ জুলাই) রাজধানীর সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তিনি বলেন, অতীতের বৈষম্যমূলক ব্যবস্থা থেকে বেরিয়ে এসে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। একই সঙ্গে দেশের নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চলমান বন্যা পরিস্থিতি নিয়ে মাহদী আমিন বলেন, বৈরী আবহাওয়াজনিত দুর্যোগে বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে মর্মাহত। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং দুর্গত মানুষের পাশে থাকতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন।

ত্রাণ কার্যক্রমের তথ্য তুলে ধরে তিনি জানান, প্রধানমন্ত্রী ২ কোটি ১৫ লাখ টাকা নগদ সহায়তা অনুমোদন করেছেন। কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে ১২ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্তদের মধ্যে ৩ হাজার ৪৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরাও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

আরও পড়ুন

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

দুর্যোগে জনগণের পাশে থাকতে প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ: মাহদী আমিন

পার্বত্য চট্টগ্রামে বন্যা-পাহাড়ধস: উদ্ধার, ত্রাণ ও যোগাযোগ পুনরুদ্ধারে সেনাবাহিনীর অভিযান অব্যাহত

শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে মাহদী আমিন বলেন, আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার আনা হচ্ছে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাবেক শিক্ষার্থীদের জন্য স্বল্প সুদে ঋণসহ ব্যবসা-বাণিজ্য সহজীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে তিনি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জাতীয়তাবাদী আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণের আহ্বান জানান। একই সঙ্গে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এমএস/

  • মাহদী আমিন
এ সম্পর্কিত আরও খবর
দুর্যোগে জনগণের পাশে থাকতে প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ: মাহদী আমিন
দুর্যোগে জনগণের পাশে থাকতে প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ কাজে চীনের ঐকমত্য হয়েছে: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ কাজে চীনের ঐকমত্য হয়েছে: মাহদী আমিন
বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোর প্রস্তাব দিয়েছে চীন: মাহদী আমিন
বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোর প্রস্তাব দিয়েছে চীন: মাহদী আমিন
‘প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর বহুমাত্রিক সম্ভাবনার নতুন দুয়ার’
‘প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর বহুমাত্রিক সম্ভাবনার নতুন দুয়ার’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।