দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুর-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংকট এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে এলাকায় গেলে জনগণের কাছে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, তার নির্বাচনী এলাকা মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ৪৩ মেগাওয়াট হলেও সরবরাহ করা হচ্ছে ২৭ মেগাওয়াট। আর অফ-পিক আওয়ারে ৩৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে ২৫ মেগাওয়াট। ফলে গড়ে ৩৪ থেকে ৩৮ শতাংশ লোডশেডিং হচ্ছে।
তিনি জানতে চান, এ পরিস্থিতি থেকে কবে নাগাদ উত্তরণ সম্ভব হবে এবং কবে নাগাদ গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে।
জবাবে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যা রয়েছে। এ কারণে সরকার নতুন ট্রান্সমিশন লাইন নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে।
মন্ত্রী বলেন, ট্রান্সমিশন টাওয়ার নির্মাণে জমি অধিগ্রহণ ও আদালতের স্থগিতাদেশের কারণে দীর্ঘদিন কাজ এগোয়নি। জয়দেবপুর-শম্ভুগঞ্জ ট্রান্সমিশন লাইনের একটি মামলায় সরকার জয়ী হলেও এখনো কাজ পুরোপুরি শুরু করা সম্ভব হয়নি। তবে স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় দ্রুত কাজ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ লাইন নির্মাণ শেষ হলে ওই অঞ্চলের বিদ্যুৎ সংকট অনেকটাই কমে আসবে বলেও জানান মন্ত্রী।
এমএম/