দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের এভিয়েশন ও পর্যটন খাতভিত্তিক সাংবাদিকতাকে আরও গতিশীল ও পেশাদার করতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা)।
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, এভিয়েশন ও পর্যটন খাতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইমন চৌধুরী।
এতে আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহাদাত হোসেন, তানজিলা খান মীম, কাজী ফয়সাল, মুহাম্মদ জাহাঙ্গীর কবির, মেহেদী হাসান মুরাদ ও আরিফুল ইসলামসহ সংগঠনের স্থায়ী সদস্যরা অংশ নেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের ক্যাপ্টেন আহমেদ ইমরান। তিনি দেশের এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে সাংবাদিকদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়, তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং দেশের এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
সভা শেষে সদস্যদের অংশগ্রহণে এক মিলনমেলা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
যে আই