দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে একযোগে ২৯ হাজারের বেশি মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন। একই স্থানে তিনি বৃক্ষরোপণও করেন।
একই অনুষ্ঠান থেকে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ জাতীয় প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট ঘুরে দেখেন তিনি। শিক্ষার্থীরা তাদের প্রজেক্টের সুবিধাজনক দিক তুলে ধরলে প্রধানমন্ত্রী তাদের প্রশংসা করেন এবং উৎসাহ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ অন্যান্য কর্মকর্তারা।
এমএম/