দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মুহাম্মদ রেজা হাসানকে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২৮ জুন) তাকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। মো. সারওয়ার আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
এর আগে ২১ জুন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে সরকার। সেই সঙ্গে ওইদিন তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।
মুহাম্মদ রেজা হাসান বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
/অ