দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুলিশের সাবেক আইজিপি দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে দেশে ফেরাতে মামলার নথিপত্রসহ প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আবর আমিরাতে মেইল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২০ জুন) বেলা ১১টায় সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অস্থিরতা বন্ধে পুলিশকে অ্যালার্ট করা হয়েছে।
সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদেরকে পুরস্কার প্রদান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি কথা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। উত্তর দেন সাংবাদিকদের নানান প্রশ্নের।
দুবাইয়ে আটক বেনজীর সম্পর্কে তিনি সালাহউদ্দিন আহমদ বলেন, বেনজীরের বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। দ্রুতই তাকে দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা করছি।
আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করেন না স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যে-কোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশকে।
কেএম