দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী পাঁচ অর্থবছরে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬-২৭ অর্থবছর থেকে ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত এই সময়ে সব পর্যায়ের করদাতার করমুক্ত আয়সীমা বৃদ্ধি পাবে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ প্রস্তাব দেন। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য মধ্যমেয়াদে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা এবং ২০৩৫ সালের মধ্যে তা ১৫ শতাংশে নিয়ে যাওয়া। এজন্য ন্যায্য, প্রযুক্তিনির্ভর ও ব্যবসাবান্ধব রাজস্ব কাঠামো গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা শিল্পায়ন, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে।
এমএম/