দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দুই অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শিশুটি যে স্কুলে পড়তো সেই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করার দাবিও জানান তিনি। এই রায় বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে বলেও মনে করেন এই শিক্ষক। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।
রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
গত ১৯ মে নিজ বাসার পাশের একটি ফ্ল্যাটে ধর্ষণ ও হত্যার শিকার হয় দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী। ঘটনার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। দ্রুত বিচার নিশ্চিত করার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও দ্রুত বিচার সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়।
এমএম