দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হাম ও উপসর্গে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজনের হাম শনাক্ত হয়েছে এবং তিনজনের হামের উপসর্গ ছিল।
বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ১৩৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিশ্চিত হামে ঢাকায় এক এবং হামের উপসর্গে সুনামগঞ্জ, ময়মনসিংহ ও রংপুরে একজন করে শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫১৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯১ শিশু। এই পর্যন্ত মোট মারা গেছে ৬০৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৫ হাজার ৭০৮ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৭ হাজার ৪৩ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ৯ হাজার ২৬০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
কেএম