দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত বুধবার বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুতের বিভিন্ন পর্যায়ের মূল্যহার পরিবর্তনের প্রস্তাব কমিশনের কাছে জমা দিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
এর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুতের পাইকারি (বাল্ক) ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) বিদ্যুতের সঞ্চালন মূল্যহার পরিবর্তনের প্রস্তাব জমা দিয়েছে।
এছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের জন্য পৃথক প্রস্তাব দাখিল করেছে।
এসব প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবগুলো পর্যালোচনা শেষে কমিশনের সিদ্ধান্ত বুধবার বিকাল ৩টায় বিইআরসির কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
জে আই