দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্বালানি তেলের দাম বাড়ানোয় অসন্তোষ চালক ও ভোক্তারা। জ্বালানির দাম বৃদ্ধিতে পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের বাজারে নতুন চাপের আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪৫ টাকা। পেট্রলের দাম ১৩৫ থেকে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ থেকে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা রাখা হয়েছে।
সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অকটেন-পেট্রলের দাম বাড়লে খরচ সরাসরি বেড়ে যায়। ফলে ভাড়া বাড়ানোর অযুহাত খুঁজছেন তাঁরা।
পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি হলেও চাহিদা কমেনি। সরবরাহ ঠিক থাকায় বাজারে ঘাটতি জনিত কারণে দাম বাড়েনি। গত এপ্রিলে বড় ধরনের মূল্যবৃদ্ধির পর ৪২ দিনের মাথায় আবারও পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ানো হলো।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের জ্বালানি তেলের নতুন মূল্যহার নির্ধারণ করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম ৫ টাকা বেড়ে হয়েছে ১৪৫ টাকা। একই পরিমাণে বেড়ে পেট্রলের দাম হয়েছে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ১১৫ টাকায়।
সরকারের দাবি, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত মূল্য সমন্বয়ের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নতুন এই মূল্যবৃদ্ধি পরিবহন খরচ বাড়ানোর পাশাপাশি নিত্যপণ্যের বাজারেও অতিরিক্ত চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ।
অনেক চালক ও যাত্রী বলছেন, জ্বালানির দাম বাড়লেই ভাড়া বৃদ্ধির প্রবণতা দেখা যায়, যার প্রভাব শেষ পর্যন্ত বহন করতে হয় সাধারণ ভোক্তাদের।
পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, মোহাম্মদ নাজমুল হক বলেন, মূল্যবৃদ্ধির পরও জ্বালানির চাহিদায় তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজারে সংকটেরও আশঙ্কা নেই বলে দাবি তাদের। গত এপ্রিলে বড় ধরনের মূল্য সমন্বয়ের পর মাত্র ৪২ দিনের ব্যবধানে আবারও পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে।
কে