দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিএনপির জন্য অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময় সজাগ না থাকলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতি হবে।’
রোববার (৩১ মে) বিকেলে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আয়োজনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ তার কাছেই প্রত্যাশা করে, যার কাছ থেকে মানুষ কিছু পেতে পারে। একটি কথা প্রচলিত আছে, যে গাছ ফল দেয়, সেই গাছেই মানুষ ঢিল মারে। বাংলাদেশের মানুষের প্রত্যাশাও বিএনপির কাছে। যেই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করে গিয়েছিলেন, যেই দলকে জনগণের ভেতরে ভিত্তি স্থাপন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই দলের কাছেই মানুষ প্রত্যাশা করে।’
তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে বিদেশের মানুষ বাংলাদেশকে চিনতো। শহীদ জিয়া যেভাবে দেশ এগিয়ে নিতে চেয়েছিলেন, আমরা চেষ্টা করছি সেভাবে দেশ পরিচালনা করতে।’
সরকারপ্রধান বলেন, ‘১২ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ইশতেহার ছিল বিএনপির। সরকার গঠনের পর এই ইশতেহারে ৫২ শতাংশ মানুষের রায় বাস্তবায়ন করতে হবে। খাল খনন, শিক্ষা, শিল্পের বিপ্লব ইশতেহারে ছিল। সেই কাজগুলো করছি। জিয়াউর রহমান যেভাবে প্রত্যেক খাতকে এগিয়ে নিতে কাজ করেছিলেন, সেই পথনির্দেশিকা অনুসরণ করে কাজ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সঠিক কাজগুলো সহযোগিতা করলেই সরকার সফল হবে। শুধু আমরা কাজ করলেই হবে না। তৃণমূল পর্যন্ত সব নেতাকর্মীর লক্ষ্যগুলো সফল করে জনগণের চোখে সফল সরকার হিসেবে প্রতিষ্ঠা করতে আহ্বান জানাই।’
/অ