দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় তিন মাসের জন্য বন্ধ থাকছে সুন্দরবন। এ লক্ষ্যে আগামী সোমবার (১ জুন) থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ।
এ সময়ে বনের ভেতরে জেলে, বাওয়ালি, মৌয়াল ও পর্যটকসহ কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বন বিভাগ জানায়, জুন থেকে আগস্ট সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময়ে মাছ নদী ও খালে ডিম ছাড়ে, বন্যপ্রাণীর প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। প্রকৃতির এই স্বাভাবিক প্রজনন ও বিকাশ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে প্রতিবছরের মতো এবারও তিন মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফরেস্টার এরফান উদ্দীন বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন পুনরায় সবার জন্য উন্মুক্ত করা হবে। নিষেধাজ্ঞার সময় বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌপুলিশ যৌথভাবে নজরদারি কার্যক্রম পরিচালনা করবে।