দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে ডাক্তার ও নার্সদের অবহেলাসহ হাসপাতালের বেশ কিছু অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনার তদন্তে গঠিত কমিটি এখনো পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়নি। সন্তানহারা মায়েদের বক্তব্য গ্রহণ বাকি থাকায় তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে। আগামী ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
তিনি জানান, প্রাথমিক তদন্তে হাসপাতালটির ব্যবস্থাপনা, চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনে অবহেলাসহ বেশ কিছু অসংগতি উঠে এসেছে। এছাড়া ঘটনার রাতে ওয়ার্ডে প্রায় দুই ঘণ্টা এসি বন্ধ ছিল এবং এ সময় কোনো বিকল্প ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না বলেও তদন্তে জানা গেছে।
মন্ত্রী বলেন, পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, গত ২৬ মে দিবাগত রাতে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ৬ নবজাতক ভর্তি ছিলেন। অভিযোগ অনুযায়ী, রাতের কোনো এক পর্যায়ে ঠান্ডা লাগার কারণে এক মায়ের অনুরোধে কিছু সময়ের জন্য এসি বন্ধ করা হয়। পরে পুনরায় এসি চালু করার পরপরই কয়েকজন নবজাতকের শ্বাসকষ্ট দেখা দেয় এবং ধীরে ধীরে ছয়জন নবজাতকই মারা যায়।
কেএম