দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে ঈদুল আজহার নামাজ আদায়ের পর বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগের শিক্ষা দেয় এবং এই ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে সুখ-শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করতে হবে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় লক্ষ্মীপুরের সোনামিয়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আজ ঈদের দিন, সবার জন্য আনন্দের দিন। ত্যাগের মহিমায় আমরা যেন নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলে সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারি। এ সময় তিনি লক্ষ্মীপুরসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন ঈদ মোবারক।
ঈদের জামাতে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর থানা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাছিবুর রহমান অভিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
জে আই