• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

আবাসিক প্রতিষ্ঠানগুলোয় যৌন নিপীড়ন বন্ধে শায়খ আহমাদুল্লাহর প্রস্তাবনা

দেশ টিভি ডেস্ক
  ২৩ মে ২০২৬, ২১:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আবাসিক মাদ্রাসাগুলোতে যৌন নিপীড়নের মতো ঘৃণ্য কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ বলেছেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ জানান, বর্তমানে হজের সফরে থাকায় বিস্তারিত কথা বলার সুযোগ নেই। দেশে ফিরে এ বিষয়ে বিস্তারিত প্রস্তাবনা উপস্থাপন এবং কাজ করার পরিকল্পনা রয়েছে তার।

পোস্টের কমেন্ট সেকশনে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনাটি উল্লেখ করে এ ইসলামি বক্তা জানান, রামিসার ঘটনা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন তিনি হজের উদ্দেশে ঢাকা বিমানবন্দরে ছিলেন। সেখান থেকেই তিনি সংক্ষিপ্ত একটি পোস্ট করেছিলেন। পরে বনশ্রীর একটি মাদ্রাসার আরেকটি ঘটনার খবর ছড়িয়ে পড়ার সময় তিনি আকাশপথে থাকায় নেটওয়ার্কের বাইরে ছিলেন। সৌদি আরবে পৌঁছে ঘটনাটি জানলেও উমরাহ পালনসহ সফরের বিভিন্ন ব্যস্ততায় বিষয়টি নিয়ে আর মনোযোগ দিতে পারেননি। তবে তিনি অনেক আগে থেকেই বলে আসছেন, ধর্ষক মাদ্রাসার হোক বা মাদ্রাসার বাইরের—তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে দ্রুত শাস্তি কার্যকর করতে হবে।

আবাসিক মাদ্রাসায় যৌন অনাচারের ঘটনা কমবেশি আছে উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, এ বিষয়ে নীরব থাকলে বা উপেক্ষা করলে সমস্যার সমাধান হবে না; বরং তা আরও বাড়বে।

তিনি জানান, ২০১৯ সালের এক পোস্টে তিনি কয়েকটি পরামর্শ দিয়েছিলেন। এর মধ্যে ছিল—মাদ্রাসার প্রতিটি কক্ষ সিসি ক্যামেরার আওতায় আনা, যথাযথ শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষকদের জন্য পারিবারিক বাসার ব্যবস্থা ও নিয়মিত ছুটি নিশ্চিত করা, শ্রেণিকক্ষ ও আবাসন আলাদা রাখা, শিক্ষার্থীদের ঢালাও বিছানার পরিবর্তে আলাদা খাটের ব্যবস্থা করা এবং মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক ও কর্মচারী নিয়োগ না দেওয়া।

তবে এসব ঘটনায় গণমাধ্যমে সব সময় সত্য উঠে আসে না বলেও অভিযোগ করেন শায়খ আহমাদুল্লাহ। তার ভাষ্য, আবাসিক প্রতিষ্ঠানগুলোতে বলাৎকারের ঘটনা ঘটে, এটি যেমন সত্য; তেমনি অনেক ক্ষেত্রে গণমাধ্যম সত্যের সঙ্গে মিথ্যার মিশেল ঘটায়। আবার কোথাও কোথাও অন্যকে রক্ষা করতে দুর্বল ইমাম বা আলেমকে ফাঁসানো হয়।

উদাহরণ হিসেবে তিনি ফেনীর একটি ঘটনার কথা উল্লেখ করেন। সেখানে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ থেকে স্থানীয় মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক ফরেনসিক পরীক্ষার পর মুক্তি পান। পরীক্ষায় দেখা যায়, কিশোরীর সন্তানের সঙ্গে ইমামের নয়, বরং কিশোরীর বড় ভাইয়ের ডিএনএর মিল রয়েছে।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, বড় ও প্রভাবশালী মাদ্রাসাগুলোতে এ ধরনের অভিযোগ তুলনামূলক কম শোনা যায়। বরং মূলধারার বাইরে অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা ছোট ছোট মাদ্রাসায় এ ধরনের ঘটনার কথা বেশি শোনা যায়।

তবে ছোট বা বড়—যেকোনো মাদ্রাসায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধে সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। তার প্রস্তাব অনুযায়ী, হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার সর্বোচ্চ পর্যায় থেকে আলেম ও সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিশন গঠন করা যেতে পারে। কোথাও এ ধরনের অভিযোগ উঠলে কমিশনটি সেখানে গিয়ে সরেজমিন তদন্ত করবে। অভিযোগ সত্য প্রমাণ হলে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করার পাশাপাশি ভবিষ্যতে যেন তিনি কোনো মাদ্রাসায় চাকরি নিতে না পারেন, সেজন্য তাকে ব্ল্যাকলিস্ট করার ব্যবস্থাও রাখতে হবে। আর অভিযোগ ভিন্ন ধরনের হলে সেটিও সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে।

তিনি মনে করেন, এতে একদিকে যেমন এ ধরনের অপরাধ কমে আসবে, অন্যদিকে কোনটি বাস্তব ঘটনা আর কোনটি ষড়যন্ত্র; সেটিও স্পষ্ট হবে।

মাদ্রাসা শিক্ষাব্যবস্থার ভাবমূর্তি নিয়ে বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, তা দূর করতে এবং জনগণের আস্থা বজায় রাখতে এ ধরনের উদ্যোগ জরুরি বলেও মন্তব্য করেন শায়খ আহমাদুল্লাহ।

কে

  • শায়খ আহমাদুল্লাহ
এ সম্পর্কিত আরও খবর
এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।