দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবারও ফার্নেস অয়েলের দাম বেড়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নতুন এ দাম মধ্যরাত থেকে কার্যকর হবে।
এর আগে গত ১২ এপ্রিল প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ এপ্রিল থেকে ১২ মে সময়ের মধ্যে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের মে মাসের ক্রুড অয়েলের এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে। সোমবার অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ফার্নেস অয়েলের দাম সমন্বয়ের জন্য গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়। মার্চ মাসে ক্রুড অয়েল আমদানি না হওয়ায় ওই কমিটি আন্তর্জাতিক বাজারদর (প্লাটস রেট) ও ডলারের বিনিময় হার বিবেচনায় এপ্রিল মাসের মূল্য সমন্বয়ের সুপারিশ করে। পরে ৫ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় সুপারিশ পর্যালোচনা করে নতুন দামের অনুমোদন দেওয়া হয়।
এমএস/