দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘কিছু কর্মকর্তার কারণে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য প্রতিষ্ঠান দায়ী নয়। মানবাধিকারকে সমুন্নত রেখে র্যাব সকল কাজ করবে। এ ছাড়াও র্যাবের নাম ভিন্ন হবে কিনা তা বিবেচনা করছে সরকার।’
সোমবার (১৮ মে) দুপুরে র্যাব সদর দপ্তরে বাহিনীটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাব পুলিশের একটি এলিট ফোর্স হিসেবেই থাকবে। র্যাব পরিচালনায় নতুন আইন হচ্ছে। সেখানে জবাবদিহিতা থাকবে বলে জানান তিনি।
তিনি জানান, র্যাবকে যখন আমেরিকা স্যাংশন দিয়েছিল তখন র্যাব রাজনৈতিক কাজে ব্যবহৃত হতো। তারা যে স্যাংশন দিয়েছিল তা এখনো বহাল আছে। তবে সরকার যদি নতুন নামে আরেকটি এমন বাহিনী গঠন করে তখন তারা হয়তো বিবেচনা করবে।
র্যাবের ওপর যে স্যাংশন দেওয়া বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা যে সময় র্যাবের ওপরে স্যাংশন দিয়েছিল সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল যা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। সেই সময় ফ্যাসিবাদী সরকারে শেখ হাসিনা রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একদলীয় শাসন ব্যবস্থার যে উগ্র বাসনা ছিল সেটা কায়েমের জন্য এভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। সেই কারণে র্যাবের ওপরে যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল রয়েছে। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেমড করি বা রেইজ করি সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। সেটা আশা করা যায়।
র্যাব নতুন আইনে পরিচালিত হতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা একটা আইন ফ্রেম করার জন্য কমিটি করে দিয়েছি এবং সেই আইনটা আমি নিজে দেখাশোনা করব। সেই আইনটা আমার সামনে এখনো আসে নাই। আমি কিছু সময় দিয়েছি। সেখানে বিশেষজ্ঞরা কাজ করছে। বর্তমানে র্যাবে যে আইনে পরিচালিত হচ্ছে সেটা আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটা সার্টেন প্রভিশনের ওপরে দাঁড়িয়ে আছে।
কেএম