দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মূল্যস্ফীতির চাপে যখন নাভিশ্বাস সাধারণ মানুষের, তখন নতুন করে বাড়তে যাচ্ছে বিদ্যুতের বিলের বোঝা। তবে এবার শুধু ইউনিটপ্রতি দাম বাড়ানো নয়, আবাসিক গ্রাহকদের বিলের কাঠামো বদলে রাজস্ব বাড়ানোর নতুন কৌশল নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পিডিবি। প্রস্তাব বাস্তবায়ন হলে দেড় কোটির বেশি আবাসিক গ্রাহকের ব্যয় বাড়বে। পিডিবির প্রস্তাব বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোসহ বছরে ২ বার সমন্বয় করতে হবে।
মূল্যস্ফীতির চাপে নিত্যপণ্যের বাজারে যখন হাঁসফাঁস সাধারণ মানুষ, ঠিক তখনই নতুন উদ্বেগ, বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে। তবে এবার শুধু ইউনিটপ্রতি দাম বাড়ানো নয়, আবাসিক বিদ্যুতের বিলের কাঠামোতেই বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পিডিবি।
বর্তমানে আবাসিক গ্রাহকরা ধাপভিত্তিক কিছু সুবিধা পান। প্রথম ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম তুলনামূলক কম। এরপর ব্যবহার বাড়লে ধাপে ধাপে বাড়ে ইউনিট মূল্য। কিন্তু নতুন প্রস্তাবে ৭৬ থেকে ২০০ ইউনিটের আলাদা ধাপ তুলে দিয়ে শূন্য থেকে ২০০ ইউনিট পর্যন্ত পুরো ব্যবহার একই উচ্চ হারে গণনার প্রস্তাব দিয়েছে পিডিবি। এর সঙ্গে যোগ হবে ভ্যাট ও ডিমান্ড চার্জ।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. বদরুল ইমাম বলছেন, মূল্যস্ফীতির এই সময়ে নতুন করে বিদ্যুতের বিল বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার শঙ্কা রয়েছে। তাঁরা পরামর্শ দিচ্ছেন, গ্রহণযোগ্য মাত্রায় বাড়িয়ে ভর্তুকি দিয়ে সমন্বয় করার।
এদিকে, শুধু দাম বাড়ানো নয়, বছরে দু’বার স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুতের দাম সমন্বয়েরও প্রস্তাব এসেছে পিডিবির। আগামী ২০ ও ২১ মে এ বিষয়ে গণশুনানির কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা, বিইআরসি। সিদ্ধান্ত হলে জুন থেকেই কার্যকর হতে পারে নতুন মূল্যহার। তবে বছরে দুবার দাম সমন্বয়ের বিষয়টি বোধগম্য নয়, বলছেন বিশেষজ্ঞরা। তবে পিডিবির দাবি, লাইফলাইন বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ওপর বাড়তি চাপ না ফেলতেই এই প্রস্তাব।
বিশেষজ্ঞদের প্রশ্ন, ব্যবস্থাপনার দুর্বলতা ও খাতের অপচয় কমানোর বদলে কেন বারবার চাপ যাচ্ছে গ্রাহকের পকেটে?
কে