দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোরিয়া ইন্টারন্যাশনাল কোপারেশন এজেন্সির (কইকা) কান্ট্রি ডিরেক্টর জিহন কিম।
সোমবার (১১ মে) সকালে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কোপারেশন এজেন্সির চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণ, কৃষি সম্প্রসারণ এবং টেকসই গ্রামীণ উন্নয়ন বিষয়ে নতুন প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এসব খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী করার বিষয়টি বিশেষভাবে উঠে আসে।
আলোচনায় বাংলাদেশ ও কইকা’র মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতা আগামী দিনে আরও জোরদার হবে বলে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশীদ চৌধুরী, কইকা বাংলাদেশ-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জুনসুকিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
কেএম