দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ মে) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান উপস্থিত ছিলেন।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের জ্বালানির সার্বিক পরিস্থিতি উপস্থাপন করা হয়। কমিটি জ্বালানি খাতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে।
এ সময় চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয় এবং সদস্যরা নিজ নিজ মতামত তুলে ধরেন। পরবর্তী বৈঠকগুলোতে প্রয়োজনীয় সুপারিশ চূড়ান্ত করে সংসদে প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএস/