দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সরকারিভাবে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
রোববার (৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ ও পরিবহন নিশ্চিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের হাওরাঞ্চল ধান উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক কারণে আকস্মিকভাবে পানি প্রবেশ করে এসব এলাকার ফসল ডুবে যায়।
তিনি বলেন, ‘হাওরে পানি প্রবেশ প্রাকৃতিক ঘটনা। এটি মানুষের নিয়ন্ত্রণে নেই।’
মন্ত্রী জানান, যেসব বেড়িবাঁধ নির্মাণ করলে ফসল রক্ষা সম্ভব, সেসব বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। গত ১৫ দিন ধরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে ফসল কাটার অগ্রগতি তদারকি করা হয়েছে।
তিনি বলেন, অনেক এলাকায় প্রায় ৮০ শতাংশ ধান কাটা হয়েছে। কোথাও শ্রমিকের ঘাটতি থাকলে অন্য এলাকা থেকে শ্রমিক সরবরাহ করা হয়েছে। প্রয়োজনে ট্রাক ভাড়া করে জনবল পাঠানো হয়েছে।
ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, কিছু জমির ফসল নষ্ট হলেও তা খুব বেশি নয়। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ইতোমধ্যে সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারিভাবে সহায়তা দেওয়া হবে।
এমএস/