দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উচ্চ তাপমাত্রা এবং করণীয় সংক্রান্ত বার্তাটি সত্য নয়। এ ধরনের কোনো বার্তা তারা প্রকাশ করেনি।
শনিবার (২৫ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত গরমে তাপমাত্রা বৃদ্ধি ও করণীয় সংক্রান্ত একটি বার্তা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
ডিরেক্টর জেনারেল সিভিল ডিফেন্সের বরাত দিয়ে প্রকাশিত বার্তাটির সঙ্গে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
/অ