দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী মে মাসের প্রথম সপ্তাহে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ পাওয়া যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, মে মাসের প্রথম সপ্তাহে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ পাওয়া যাবে, তাতে মানুষের সংকট কিছুটা নিরসন করতে পারব।
খাদ্য নিরাপত্তায় সেচ, কল কারখানাকে প্রথম প্রাধান্য দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।
এসি ২৫- এর নিচে নয়, বিদ্যুৎ সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানান উম্মে রেহানা।
/অ