দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহ দিতে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, প্রাথমিকভাবে সারাদেশে প্রথম শ্রেণির প্রায় এক লাখ শিক্ষার্থীর কাছে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেওয়া হবে। প্রতি উপজেলায় দুটি করে স্কুলে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নির্বাচন করা হবে।
বৈঠকে জানানো হয়, তিন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এর ব্যয় ও ব্যবস্থাপনায় সহযোগিতা করবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পাট শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনা এবং পলিথিন ব্যবহার কমিয়ে পরিবেশ দূষণ রোধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখবে।
এমএস/