দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সব খাতে সরকার একক ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) হার বাস্তবায়নের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।
মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে এনবিআর প্রধান কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘স্ট্যান্ডার্ড ভ্যাট রেট সবার জন্য একই হবে। যাদের জন্য প্রযোজ্য তারা রেয়াত পাবেন। যত কঠিনই হোক, আমরা এ দিকেই এগোব।’
এনবিআর চেয়ারম্যান আরও জানান, ভ্যাট হার ১৫ শতাংশ হবে এবং অগ্রিম আয়কর (এআইটি) নিয়ে কোনো আপস করা হবে না।
বর্তমানে দেশে স্ট্যান্ডার্ড ভ্যাট হার ১৫ শতাংশ থাকলেও বিভিন্ন খাতে হ্রাসকৃত হার চালু রয়েছে। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এসব ভিন্ন হার থাকায় ভ্যাট ব্যবস্থায় জটিলতা তৈরি হয়েছে বলে মনে করছে উন্নয়ন সহযোগীরা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সুপারিশেও একক ভ্যাট কাঠামোর কথা বলা হয়েছে।
তিনি বলেন, ভ্যাট পরিশোধে অনুগত্য এখনো বড় চ্যালেঞ্জ। একটি অংশ নিয়মিত কর দিলেও অন্য অংশ দেয় না, ফলে নিয়ম মানা করদাতাদের ওপর চাপ বাড়ছে।
ব্যবসায়ীরা এ সময় মিস ডিক্লারেশন ও অতিমূল্যায়নের কারণে অতিরিক্ত কর দিতে হচ্ছে বলে অভিযোগ করেন। আমদানি পর্যায়ে প্রকৃত মূল্যের চেয়ে বেশি মূল্য ধরে শুল্কায়নের কারণে পণ্যের দাম বেড়ে যাচ্ছে বলেও তারা জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, সৎভাবে ব্যবসা করা যাচ্ছে না—এমন ধারণা থেকে বের হয়ে আসতে হবে। কর ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ।
এমএস/