দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাকরিতে পুনর্বহালের দাবিতে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন শরিয়াহভিত্তিক ছয়টি ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিলের দিলকুশায় মানববন্ধন করে তারা এই দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর কোনো নিয়ম না মেনেই প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং এ বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে নিয়োগ ও পদোন্নতি মেধার ভিত্তিতে নিশ্চিত করা, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া এবং সুশাসন প্রতিষ্ঠার দাবিও জানান তারা। মানববন্ধনে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা অংশ নেন। এ সময় প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কর্মকর্তারা জানান, চাকরি হারিয়ে বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন। এর আগে এই ছয় ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল চট্টগ্রামের এস আলম গ্রুপের কাছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এস আলম গ্রুপ ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ হারায়।
কে