দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল হওয়ার পর তারা এ পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। পদত্যাগের পর কমিশনের পক্ষ থেকে একটি খোলাচিঠি গণমাধ্যমে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল কণ্ঠভোটে পাস হয়। বিলটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়। রাষ্ট্রপতির অনুমোদনের পর গেজেট প্রকাশের মাধ্যমে এটি কার্যকর হবে। বিরোধী দলের আপত্তি নাকচ করে আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ সালে প্রণীত ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ পুনরায় চালুর বিধান রেখে বিলটি পাস করা হয়।
এ বিষয়ে বিদায়ী কমিশনের সদস্য নূর খান গণমাধ্যমকে বলেন, সরকারের পক্ষ থেকে তাদের পদত্যাগের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এক ধরনের ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছিল। যেহেতু তারা আগের অধ্যাদেশের ভিত্তিতে দায়িত্ব গ্রহণ করেছিলেন, এখন তা বহাল না থাকায় পদত্যাগ করাই সমীচীন বলে তারা মনে করেছেন।
চলতি বছরের ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের শেষ পর্যায়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।
সদস্য হিসেবে নিয়োগ পান গুম কমিশনের সদস্য মো. নূর খান, নাবিলা ইদ্রিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. শরিফুল ইসলাম এবং মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।
এমএস/