দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বাস্থ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে শতভাগ সরকারি অর্থায়নে পরিচালিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগ কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড-এর মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন-এর ৫৩ ও ৫৪ ধারা মোতাবেক এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে।
পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক।
প্রজ্ঞাপন অনুযায়ী এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচালনা পর্ষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। বাসস
কে