দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খ্রিষ্টধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের শীর্ষস্থানীয় নেতারা।
রোববার (৫ এপ্রিল) বেলা পৌনে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য জানিয়েছেন।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এই অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।
/অ