দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সভাপতি করে সংসদীয় লাইব্রেরি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই কমিটির নাম ঘোষণা করেন।
সংসদ সচিবালয় থেকে জানা গেছে, ডেপুটি স্পিকার পদাধিকারবলে এই কমিটির সভাপতিত্ব করবেন। কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিভিন্ন দলের উল্লেখযোগ্য ১০ জন সংসদ সদস্য।
তারা হলেন– আশরাফ উদ্দিন নিজান, ডা. মো. মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, হুম্মাম কাদের চৌধুরী, মো. নাজিবুর রহমান এবং আখতার হোসেন।
সংসদীয় লাইব্রেরি কমিটি মূলত জাতীয় সংসদ লাইব্রেরির উন্নয়ন, বই সংগ্রহ এবং সংসদ সদস্যদের গবেষণামূলক কাজে লাইব্রেরির সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে থাকে। নবগঠিত এই কমিটি দ্রুতই তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
/অ