• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

দেশ টিভি ডেস্ক
  ০১ এপ্রিল ২০২৬, ১৯:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিগত ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে আনতে বিশ্বের ১০টি দেশ ও অঞ্চলের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে তিনটি দেশ এই চুক্তিতে সায় দিয়েছে এবং বাকি সাতটি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ বৈঠকে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থ পাচারের গন্তব্য হিসেবে প্রাথমিকভাবে ১০টি দেশ ও অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে। সেগুলো হলো— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং।’

তিনি সংসদকে জানান, এই দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইনি সহায়তা জোরদার করার কাজ চলছে। এর মধ্যে মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষরের বিষয়ে ইতিবাচক সাড়া বা সম্মতি পাওয়া গেছে। বাকি সাতটি দেশের সঙ্গেও প্রক্রিয়াটি চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, পাচারকৃত অর্থ উদ্ধারে ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি’ সম্পাদন এবং ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট’ বিনিময়ের মাধ্যমে অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এই লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থা নিবিড়ভাবে কাজ করছে।

বিগত সরকারের আমলের অর্থ পাচারের ভয়াবহ চিত্র তুলে ধরে তারেক রহমান বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে (২০০৯-২০২৩) দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে, যা বাংলাদেশি টাকায় বছরে গড়ে ১.৮ লক্ষ কোটি টাকা। এই বিশাল অংকের টাকা ফিরিয়ে আনা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।’

পাচারকারীদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে গঠিত টাস্কফোর্স ইতোমধ্যে ১১টি বড় মামলাকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে। এসব মামলার তদন্ত ও সম্পদ পুনরুদ্ধারে দুর্নীতি দমন কমিশন (দুদক), সিআইডি, এনবিআর এবং শুল্ক গোয়েন্দার সমন্বয়ে ১১টি বিশেষ ‘যৌথ অনুসন্ধান ও তদন্ত দল’ (জেআইটি) গঠন করা হয়েছে।

আরও পড়ুন

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪৩

তারেক রহমান স্পষ্ট করে বলেন, ‘আমরা আইনের শাসনে বিশ্বাসী। অতীতের মতো ক্ষমতার অপব্যবহার করে নয়, বরং দেশের প্রচলিত আইন মেনে এবং আন্তর্জাতিক আইনি সহায়তার মাধ্যমেই পাচার হওয়া জনগণের প্রতিটি টাকা উদ্ধার করা হবে।’

/অ

  • প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতীয় সংসদ
এ সম্পর্কিত আরও খবর
তামাকের ক্ষতি থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
তামাকের ক্ষতি থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
শহীদ জিয়ার প্রতিটি পথনির্দেশিকা আমাদের ইশতেহারে গ্রহণ করা হয়েছে: প্রধানমন্ত্রী
শহীদ জিয়ার প্রতিটি পথনির্দেশিকা আমাদের ইশতেহারে গ্রহণ করা হয়েছে: প্রধানমন্ত্রী
বিএনপির জন্য গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী
বিএনপির জন্য গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের মানুষের প্রত্যাশা বিএনপির কাছে: তারেক রহমান
বাংলাদেশের মানুষের প্রত্যাশা বিএনপির কাছে: তারেক রহমান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।