দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাজাখস্তান থেকে এক লাখ মেট্রিক টন জ্বালানি তেল কেনার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ।
বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (অপারেশন অনুবিভাগ) যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে বিভিন্ন প্রস্তাব পাচ্ছি। কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ডিজেল ৭৬ ডলারে কেনার প্রস্তাব পেয়েছি। সস্তায় পেলে কিনতে অসুবিধা নেই।
শুধু প্রস্তাব পেলেই হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, প্রক্রিয়াগুলো সম্পন্ন করে সরবরাহ নিশ্চিতের বিষয় আছে। প্রায় ১ লাখ মেট্রিক টন সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে দেশটি।
কে