দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

র্যাবের ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তিনি শনিবার (২৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে সংস্থার নেতৃত্ব গ্রহণ করেন।
বিসিএস ১৫তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশের দায়িত্ব পালন শুরু করেন। চাকরিজীবনে তিনি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন জেলার পুলিশ বিভাগ, ডিএমপি, সিএমপি, এসএমপিসহ রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়িত্বে ছিলেন। এছাড়া পিবিআই হেডকোয়ার্টার্স এবং রেঞ্জ ডিআইজি চট্টগ্রামে কাজ করেছেন।
আহসান হাবীব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন। তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম-সেবা) পদকেও ভূষিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহসান হাবীব যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ অর্জন করেছেন।
এমএস/