দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর রায়েরবাজারের সাদেক খান কৃষিমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, বাজারটিতে মূলত কৃষিপণ্য সংরক্ষণ করা হতো। রাত প্রায় ৩টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।
তাদের অভিযোগ, ফায়ার সার্ভিস পৌঁছাতে কিছুটা দেরি হওয়ায় ক্ষয়ক্ষতি বেড়েছে। এতে ব্যবসায়ীদের বিপুল কৃষিপণ্য পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারত।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
আরএ