দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী এ রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার।
এর আগে ৩ মার্চ পর্যন্ত মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।
চলতি মার্চের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২০ কোটি ৪৪ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে যার পরিমাণ প্রায় ২৭ হাজার কোটি টাকা।
ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভে এ গতি এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এমএস/