দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার লক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তবে আবহাওয়াবিদদের মতে, এদিন দেশের আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দিগন্তে মাত্র ৫৪ সেকেন্ড অবস্থান করবে, যা খালি চোখে দেখা প্রায় অসম্ভব।
আবহাওয়াবিদদের এই বিশ্লেষণ সঠিক হলে এবারের রমজান মাস ৩০ দিনে পূর্ণ হতে যাচ্ছে। সেই হিসেবে আগামী শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় দেশের আকাশে প্রায় এক ঘণ্টা সময় ধরে চাঁদ দেখা যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী শুক্র ও শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত দুই সপ্তাহ ধরে চলা বৃষ্টি ও শিলাবৃষ্টির এই ধারা আগামী সপ্তাহেও অব্যাহত থাকতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় এমন আবহাওয়ার সৃষ্টি হয়েছে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই বায়ুমণ্ডলীয় বলয়ের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার এই গুমোট পরিস্থিতি আগামী শনিবার পর্যন্ত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।
আরএ