দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ফিরতি অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার (১৬ মার্চ) বিক্রি হচ্ছে ২৬ মার্চের ট্রেনের টিকিট। এর আগে শনিবার (১৪ মার্চ) থেকে শুরু হয় ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি, সেদিন দেওয়া হয় ২৪ মার্চের যাত্রার টিকিট।
রেলওয়ের সূচি অনুযায়ী, ২৭ মার্চের টিকিট বিক্রি হবে ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট পাওয়া যাবে ১৯ মার্চ।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রাকে কেন্দ্র করে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে, যাতে যাত্রীরা সহজে এবং ঝামেলামুক্তভাবে টিকিট সংগ্রহ করতে পারেন।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে বিক্রি শুরু হচ্ছে। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে দুপুর ২টা থেকে।
ঈদকে সামনে রেখে যাত্রীদের চাপ সামাল দিতে এবং টিকিট সংগ্রহ প্রক্রিয়া সহজ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
জে আই