দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাতার এয়ারওয়েজ আগামী ১৩ এবং ১৫ মার্চ বাংলাদেশগামী যাত্রীদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। আগ্রহী যাত্রীরা সরাসরি কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট থেকে অথবা ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস।
বুধবার (১১ মার্চ) দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
দূতাবাস জানায়, এই দুইটি ফ্লাইটের স্থানীয় সময় সকাল ১০টা। আগ্রহী যাত্রীরা সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন বিধায় দূতাবাসের পূর্বের উল্লিখিত গুগল ফর্ম পূরণের আর প্রয়োজন নেই।
এছাড়া পূর্বে যাত্রীদের জন্য চালু করা গুগল ফর্ম পূরণের আর প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে।
দূতাবাস আরও জানায়, দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিরা দ্রুত টিকিট সংগ্রহ করে নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাইটে ভ্রমণের প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
আরএ