দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে যান রাষ্ট্রদূত।
তবে কী ইস্যুতে পিটার হাস সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন সে সম্পর্কে কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে আগামী সংসদ নির্বাচন ইস্যুতে কথা হতে পারে।
গত ৮ জুন সিইসির সঙ্গে দেখা করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত। ওই বৈঠক শেষে বাংলাদেশে আগামী নির্বাচন ইস্যুতে তার দেশের অবস্থান জানিয়েছিলেন পিটার হাস। যুক্তরাষ্ট্র আগামীতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে সেদিন সাংবাদিকদের জানিয়েছিলেন পিটার হাস।
উল্লেখ্য, গত ২৫ মে নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের লক্ষ্যে ঘোষিত ওই বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আজ আমি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য একটি নতুন ভিসানীতি ঘোষণা করছি। এই নীতির অধীনে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যেকোনো বাংলাদেশি নাগরিকের ভিসা দেওয়ার বিধিনিষেধ আরোপ করতে পারে।
আরএ