দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে।
রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের বায়ুমানের স্কোর ২৮২, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। দেশটির আরেকটি শহর করাচির অবস্থান অষ্টম। আর এই শহরের বায়ুমানের স্কোর ১৬৩।
এদিকে বিশ্বে দূষিত শহরের তালিকায় টানা দুদিন শীর্ষে থাকার পর গত শনিবার বাংলাদেশের ঢাকার অবস্থান ছিল ষষ্ঠ। আজ শহরটির অবস্থার রয়েছে নবম। ঢাকার বায়ুমানের স্কোর ১৬১, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২৪১, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। দেশটির আরেকটি শহর কলকাতার অবস্থান সপ্তম। শহরটির বায়ুমানের স্কোর ১৭১।
এছাড়া ১৮৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে নেপালের কাঠমান্ডু, ১৭৯ স্কোর নিয়ে চুর্থ অবস্থানে কঙ্গোর কিনশাসা, ১৭৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে সেনেগালের ডাকার, ১৭১ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে মিয়ারমারের ইয়াঙ্গুন, ১৫৭ স্কোর নিয়ে দশম অবস্থানে চীনের বেলজিয়াম।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
/অ