• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

জ্বালানি তেল ও গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬ জাহাজ, পথে আরও দুটি

দেশ টিভি ডেস্ক
  ০৮ মার্চ ২০২৬, ০৮:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তেল-গ্যাস নিয়ে আতঙ্কের মধ্যেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে একের পর এক জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কাতার থেকে ১ লাখ ২৬ হাজার টন এলএনজি নিয়ে এরই মধ্যে নোঙর ফেলেছে ‘আল জোর’ ও ‘আল জাসাসিয়া’ নামে দুটি জাহাজ।

যুদ্ধ শুরুর আগমুহূর্তে ১৯ হাজার ৩১৬ টন এলপিজিবাহী ‘জিওয়াইএমএম’ নামে আরেকটি জাহাজ নোঙর করেছিল চট্টগ্রাম বন্দরে।

রোববার (৮ মার্চ) ২২ হাজার ১৭২ টন এলপিজি নিয়ে নোঙর করতে পারে ‘সেভান’ নামে আরেকটি জাহাজ।

সোমবার ‘লুসাইল’ এবং বুধবার ‘আল গালায়েল’ নামে আরও দুটি জাহাজের বন্দরে ভেড়ার কথা। নোঙরের অপেক্ষায় থাকা এই তিন জাহাজে মোট ১ লাখ ৪০ হাজার টনের বেশি এলএনজি রয়েছে। যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি পার করায় পাইপলাইনে থাকা এই জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে আসতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন জাহাজগুলোর স্থানীয় প্রতিনিধি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, সরবরাহ সংকট এড়াতে সরকার খোলাবাজার থেকেও বেশি দামে দুই জাহাজ এলএনজি কিনেছে। সেই জাহাজও শিগগির দেশে আসবে। তাই জ্বালানি তেল ও গ্যাস নিয়ে আতঙ্কিত হয়ে অতিরিক্ত মজুত করার প্রয়োজন নেই। তবে সচেতন ও সাশ্রয়ী হতে হবে। কারণ যুদ্ধ কতদিন স্থায়ী হবে, আমাদের জানা নেই।

এলএনজি জাহাজগুলোর স্থানীয় প্রতিনিধি ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের সিনিয়র ডিজিএম মো. নুরুল আলম বাহার বলেন, চলতি মাসে এলএনজি নিয়ে মোট ৯টি জাহাজ আসার কথা ছিল। এর মধ্যে ২টি এসে গেছে। ৪টি পথে আছে। তবে ৩টি জাহাজ এখনও হরমুজ প্রণালির ভেতরে থাকায় সেগুলো নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তিনি জানান, হরমুজ প্রণালির বাইরে আফ্রিকার এঙ্গোলা থেকে ৫৮ হাজার টন এলএনজি নিয়ে একটি জাহাজ ২০ মার্চ আসবে।

আরও পড়ুন

‘যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব’

এদিকে ব্লুমবার্গের সংগৃহীত জাহাজ ট্র্যাকিং তথ্য বলছে, এলএনজিবাহী একটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের অপেক্ষায় আছে। এটি ৬ মার্চ কাতারের এলএনজি রপ্তানি কমপ্লেক্স থেকে যাত্রা শুরু করেছে। ১৪ মার্চ জাহাজটির বাংলাদেশে নোঙর করার কথা। হরমুজ প্রণালি সময়মতো অতিক্রম করতে না পারলে এই চালানটি নির্ধারিত সময়ে আসা নিয়ে সংশয় রয়েছে। একই রকম সংশয় রয়েছে ‘লিব্রেথা’ নামে আরেকটি এলএনজিবাহী জাহাজ নিয়ে। এটি ৬০ হাজার টন এলএনজি নিয়ে ১৪ মার্চ বন্দরে আসার কথা ছিল।

পেট্রোবাংলা বলছে, এ বছর ১১৫টি কার্গো (জাহাজ) এলএনজি আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার থেকে ৪০টি এবং ওমান থেকে ১৬টি কার্গো আসার কথা।

কে

  • তেল
  • গ্যাস
  • বন্দর
এ সম্পর্কিত আরও খবর
থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
লালমনিরহাটে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে ঝুলছে দড়ি
লালমনিরহাটে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে ঝুলছে দড়ি
নেত্রকোনায় তেলের সংকটে ভোগান্তিতে গ্রাহকরা
নেত্রকোনায় তেলের সংকটে ভোগান্তিতে গ্রাহকরা
রাজবাড়ীতে তেল নেওয়ার লাইনে সংঘর্ষে আহত ২
রাজবাড়ীতে তেল নেওয়ার লাইনে সংঘর্ষে আহত ২
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।