দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাড়ানো হয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের সময়সীমা। প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে মেয়াদ।
সোমবার (২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা স্মারকে এ সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়েছে, আগের নির্দেশনার ধারাবাহিকতায় এ মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত সভাপতির স্বাক্ষরে শিক্ষকদের বেতনের সরকারি অংশ (এমপিও) এবং প্রতিষ্ঠান ফান্ড থেকে প্রদত্ত বেতন-ভাতার বিল অনুমোদন ও প্রদান সংক্রান্ত কার্যক্রম যথারীতি চলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত বা অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে পরবর্তী সময়ে আলাদা নির্দেশনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এবি/